কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০০:১৬
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে  অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার রাতে কুমিল্লা রেল ষ্টেশনের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, উপকুল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছে। রাত সোয়া ১০টার দিকে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই নজরুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তি ভাসমান পাগল প্রকৃতির বলে ধারনা করা হচ্ছে। রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।