মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১০:১৬
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে তিনজন।
 
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, মঙ্গলবার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের ডোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের হিরন্ময় হালদারের ছেলে চিন্ময় হালদার (৪০) ও মোরেলগঞ্জের আমতলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩৫)।