মোহম্মদপুরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৩:৫০
 
রাজধানী মোহাম্মদপুরে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
 
সোনিয়ার স্বামী রনির অভিযোগ,রাতে তিনি (রনি) বাড়িতে না ফেরায় সোনিয়া বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এসময় কয়েজন দুর্বৃত্ত তার ওপর এসিড নিক্ষেপ করে। পূর্ব শত্রুতার জের ধরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
 
ঢাকা মেডিকেল হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেছেন, এসিডে সোনিয়ার দুই হাত, পিঠ ও কোমরসহ বিভিন্ন অংশ ঝলসে গেছে।