ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফেনী জেলার মোহাম্মদ আলী থেকে চৌদ্দগ্রামের আমজাদের হাট পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাসড়কের উভয় পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে।
এ প্রসঙ্গে মহিফাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান জানান, সকালে গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
