আড়াইহাজারের আগুনে ২টি কারখানা ভস্মীভূত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৪:৪৮
 
আড়াইহাজারে আগুনে দুইটি কারখানা ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা ব্রাহ্মন্দী  ইউনিয়ন মনোহরদী বাজারে এই অগ্নিকাণ্ড হয়।
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে গেছে,  লামিয়া প্যাকেজিং ফ্যাক্টরী ও তামিম এন্টারপ্রাইজে পপার টিউব ও পেপারকোন তৈনি করা হতো। ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই ঐ দুইটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ও রুপগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
মালিক পক্ষের দাবি, আগুনের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০ লাখ টাকা।
 
তবে ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।