হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:২০
 
চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক আক্তার হোসেন (৩০) নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া আল-আকবর একাডেমি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।