দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্বাকান্দা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর ও দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দূর্বাকান্দা গ্রামের সামির উদ্দিনের ছেলে সিদ্দেক মিয়ার সঙ্গে একই গ্রামের বিলাত আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
