‘জয়পুরহাটে প্রাপ্ত গ্যাস শিল্প কারখানায় ব্যবহার করা হবে’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৬:৩৫

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জয়পুরহাটের জামালগঞ্জ কয়লার খনি এলাকার প্রাপ্ত গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কল-কারখানায় ব্যবহার করা হবে। মঙ্গলবার কোল বেড মিথেন স্টাডি প্রকল্পের কোর কূপ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আবাসিকভাবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। রান্না শেষে চুলা নিভিয়ে রাখুন। তাহলে জাতীয় সম্পদ রক্ষা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, পেট্রোবংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী ও প্রকল্পের বৈদেশিক পরামর্শক সুধাংশু অধিকারী বক্তব্য রাখেন।