স্বরূপকাঠিতে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গনকপাড়া এলাকার বাশতলা খালে আনুমানিক ৫০/ ৫৫ বছর বয়সী ওই নারীর অর্ধ গলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
 
স্বরূপকাঠি থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।