একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়কে কেন্দ্র করে তার বাড়ি পাবনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আলমগীর কবির মঙ্গলবার বলেন, নিজামীর রায়কে কেন্দ্র করে পাবনার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার হাইওয়েগুলোয় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।
জামায়াতের এ নেতার জন্মস্থান পাবনার সাঁথিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বুধবার তার আপিলে রায় হওয়ার কথা রয়েছে। কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে পুলিশ তা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
