তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদনের পাশাপাশি তামাক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের আধীন তামকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়। তথ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এবং এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ (ইসি বাংলাদেশ) এর সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
ইনু বলেন, আইন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে করতে এক পর্যায়ে কমে আসবে। তাহলে মাঠ থেকে, সরকারের ভেতর থেকে, সংসদ থেকে সমগ্র তামাক চাষ নিষিদ্ধ করার জন্য দাবি করা উচিত বলে আমি মনে করি।
তথ্য সচিব মরতুজা আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, ইসি বাংলাদেশের চেয়ারম্যান আজিুর রহমান, ওয়ার্ল্ড লং ফাউণ্ডেশনে কারিগরি পরামর্শক শফিকুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আনজুমান আরা।
