চট্টগ্রামের গভীর সাগরে একটি ট্রলারে অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। বুধবার ভোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ট্রলারের মালিক ও মাদক পাচারকারী আটজনকে আটক করা হয়।
র্যাব-৭ বিষয়টি নিশ্চিত করেছে। বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানায় র্যাব-৭।
