নিজামীর ফাঁসির রায় বহালে আনন্দ মিছিল

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৪:২৬
ময়মনসিংহে জামায়াতে আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্বা সংসদ ও আইনজীবীরা।
 
বুধবার সকালে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখার সংবাদ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ ও আইনজীবীসহ সর্বস্তরের মানুষ উল্লাসে মেতে ওঠে। মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড ও আইনজীবীরা পৃথকভাবে শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে গাংগিনারপাড় প্রেসক্লাব চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার জিয়াঊল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহাম্মেদ, হারুন অর রশিদ, কামাল পাশা প্রমুখ বক্তব্য রাখেন। 
 
বক্তারা অবিলম্বে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুতি কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানায়।