নাগেশ্বরীতে গরু বোঝাই ট্রাক উল্টে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক কেবি সড়কে উপজেলার আলেপের তেপতি পাথারী মসজিদের সামনে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ভূরুঙ্গামারীর খামার ইশ্বর বড়ুয়া গ্রামের আলমগীর হোসেন (৩৫) মারা যান।
