ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সৌরভ দাস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, কালো পতাকাসহ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে রায় গ্রামবাসী। বুধবার সকাল সাড়ে ১০টা কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান মতিয়ার রহমান মতি, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, ছাত্রলীগের উপজেলা সভাপতি ইসরাইল হোসেন, মোফাজ্জেল হোসেন মঞ্জু, নিহত সৌরভ দাসের বাবা বলাই দাস ওরফে বাবু দাস প্রমুখ। মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর উপজেলার খোর্দ্দরাগ্রামের বলাই দাস এর ৫ বছরের শিশু পুত্র সৌরভ দাসকে অপহরণ করে জবাই করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা হলেও এখনো কোন আসামীকে পুলিশ আটক করতে পারেনি।
