ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৬:২১
 
ফরিদপুর শহরের গুহলক্ষিপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪ পিস ইয়াবাসহ শাহিদা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে র্যাব সূত্র জানিয়েছে। আটক শাহিদা শহরের গুহ লক্ষীপুর এলাকার মো. ফারুক ব্যপারীর স্ত্রী।