সাদুল্লাপুরে আহত পান চাষির মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৬:৩৮
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত পান চাষি রফিকুল ইসলাম (৪৫) বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রফিকুল ইসলাম ওই গ্রামের খবির উদ্দিনের ছেলে। 
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, রফিকুল ইসলামের  সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি দছিজল, নাজমুল ও ফারুক গংদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার সকালে রফিকুলকে দছিজল, নাজমুল ও ফারুক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দুপুরে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।