হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৬:৫৪
জেলার হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। 
 
বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে। কামরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার নিশ্চন্তপুর গ্রামের আশেক আলী হাজী বাড়ীর মজিবুর রহমানের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী শুকু মিয়া জানান, কামরুল ইসলাম সাইকেল চালিয়ে হাজীগঞ্জের দিকে যাওয়ার সময় চাঁদপুরগামী একটি কাভার্ডভ্যান  পেছন থেকে চাপা দেয়। স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মাহবুব আলম তাকে মৃত ঘোষণা করেন।