রাসিক মেয়রের সঙ্গে জার্মান প্রতিনিধি দলের সাক্ষাত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৭:৪৪
জার্মান ভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেডের একটি প্রতিনিধি দল বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের সঙ্গে তার দপ্তরে সাক্ষাত করেছেন।
 
সকালে সাক্ষাৎকালে তারা রাজশাহী মহানগরীতে শ্লটার হাউস নির্মাণ, বর্জ্য অপসারণ ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন জিআইডের সাসটেইনেবল এনার্জি ফর ডেভেলপমেন্টের সিনিয়র অ্যাডভাইজর আল মুদাব্বির বিন আনাম, অ্যাডভাইজার এম. এফ সাদেকুল ইসলাম তালুকদার। 
 
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সচিব সৈয়দা জেবিন নিছা সুলতানা, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, ভ্যাটেরিনারি সার্জন ডা. ফরাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন প্রমুখ।