চট্টগ্রামে ১১টি দোকানে ডাকাতি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৯:০৩
চট্টগ্রামের বোয়ালখালীতে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে বোয়ালখালীর কালাইয়ার হাটে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
বোয়ালখালির থানার ওসি শামসুল ইসলাম জানান, রাত ২টার দিকে বাজারের দারোয়ান রাতের খাবার খাওয়ার জন্য নিজ কক্ষে ঢুকলে পাঁচ-ছয়জনের ডাকাতের একটি দল বাইরে থেকে দরজা আটকে দেয়। এ সময় তারা ১১টি দোকানের তালা ভেঙে ক্যাশবক্স থেকে ৯১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি হওয়া দোকানের মধ্যে পান-বিড়ি, মুদির দোকান, গ্রিল কাটার ওয়ার্কশপ রয়েছে।