গাইবান্ধায় গত দুদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। যার বেশির ভাগই শিশু।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এস আই এম শাহিন বুধবার বলেন, সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগের বেড সংখ্যা ২০টি। এখন ৪০ জন রোগী ভর্তি আছেন। আক্রান্তদের মধ্যে ৯৯ ভাগই শিশু।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, শীত ঋতুতে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন।
