গাইবান্ধায় জামায়াত শিবির কর্মীসহ গ্রেফতার ১৯

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৯:১৫
চলমান বিশেষ অভিযানে গাইবান্ধায় জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে গবুধবার সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। তাদের মধ্যে জামায়াতের তিনজন ও শিবিরের ৩ কর্মী রয়েছেন। তাদের একজনকে জেলার সুন্দরগঞ্জ ও বাকি পাঁচজনকে পলাশবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।