কক্সবাজার চলমান বাণিজ্য মেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে হোটেল সি-প্যালেসর সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌরসভার ১২নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনছার উল্লাহ ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন। অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাণিজ্য মেলায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
