'মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন, নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত দেশ গড়ি’, এই শ্লোগানে মেহেরপুরে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উদযাপনে শোভাযাত্রা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক আসলাম আলি মন্ডলের নেতৃত্বে পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এখানে এক সমাবেশে জেলা প্রশাসক শফিকুল ইসলাম মুক্ত আকাশে বেলুন উড়িয়ে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান।
সভায় জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রধান অতিথি বক্তবে বলেন, সমাজ থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোস্তফিজুর রহমান।
