সৈয়দপুর-ঢাকা রুটে নতুন ফ্লাইট চালু হচ্ছে

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১১:৫৯
যাত্রীদের চাহিদার কারণে সৈয়দপুর-ঢাকা রুটে আরেকটি বেসরকারি বিমান চালু হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটি চালু হওয়ার সম্ভাবণা রয়েছে বলে জানিয়েছেন সংশি­ষ্ট সূত্র। এ নিয়ে এই রুটে নিয়মিত চলাচলকারী বিমানের সংখ্যা দাঁড়াবে ৪-এ।
 
উত্তরের ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর- ঢাকা রুটে বাংলাদেশ বিমানের পাশাপাশি ইউএস-বাংলা, ইউনাইটেড এয়ারওয়েজ প্রতিযোগিতামূলক কম ভাড়ায় নিয়মিতভাবে চলাচল করছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব পরিবহন প্রায় সময় হিমশিম খেতে হয়। এ অবস্থায় ৬৬ আসন বিশিষ্ট নোভো এয়ারওয়েজ চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির কর্তৃপক্ষ। ইতোমধ্যে সংস্থাটি বিমান চলাচলে সব কার্যক্রম গ্রহণ করেছে বলে সংস্থাটির স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।