ফেনীতে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষ্যে র‌্যালি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১২:২৩
ফেনীতে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষ্যে র‌্যাালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক দিলিপ কুদার দেবনাথ। 
 
এসময় জেলা তথ্য অফিসার মো. মুহিতুল আলম, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, ফেনী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ফেনী জেলার তিনদিক দিয়েই সীমান্ত। আমরা প্রতিনিয়ত শুনে থাকি যে এখানে প্রচুর পরিমানে মাদক আসছে। পাশাপাশি মামলাও হচ্ছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি এটি কমছে না। তাহলে কারণ কি ? এর কারণ হলো মানুষের মধ্যে যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে না পারি তা হলে এটি কমানো যাবে না। আমরা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি দিয়ে মামলা করতে পারবো তাদের ধরতে পারবো। কিন্তু ভেতর থেকে যদি পরিবর্তন আসে অর্থাৎ জনগণ যদি এর কুফল সম্পর্কে যদি বুঝতে পারে তবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।