চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুলতানপুর সীমান্ত থেকে ৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদাপর আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর সীমান্তের নদীর পাড়ে ওৎ পেতে ছিল। এসময় ৩-৪ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা একটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৯৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
