মুক্তাগাছায় মাদকসেবীর কারাদণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৪:০০
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনের অভিযোগে কালাচাঁন (৩০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা এ রায় দেন। 
 
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ পরিদর্শক জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাড়াটঙ্গীর বাসিন্দা আইয়ুব আলীর ছেলে কালাচাঁনের কাছ থেকে ২০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয় । আজ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।