পনের দিন জেলের ভয়ে ৪ বছর পলাতক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৪:১২
নীলফামারীর সৈয়দপুরে এক আসামি ১৫ দিন জেলের ভয়ে ৪ বছর পলাতক থাকার পর অবশেষে বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে জুবর আলী (৩০) সরকারি কর্মকর্তাকে মিথ্যা তথ্য প্রদান করেন। এ ঘটনায় ২০১০ সালে এনজিআর- ২৫১ মামলা দায়ের করা হয় আদালতে। আদালত তার অনুপস্থিতে ১৫ দিনের কারাদণ্ড দেন। এই ঘটনার পর থেকে পলাতক ছিলেন ওই জুবর আলী। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজাউদ্দৌলা সুজা ও তার সঙ্গীয় ফোর্স বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।