জয়পুরহাটে সমঅধিকারের দাবিতে সাইকেল র‌্যালি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৩
শিক্ষা, চাকরি ও কাজের ক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার দাবিতে জয়পুরহাট সদরের মোহাম্মাদাবাদ ইউনিয়নে বৃহস্পতিবার সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।
 
মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হওয়া সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা। সাইকেল র‌্যালিটি মোহাম্মাদাবাদ ইউনিয়নের ২০টি স্পটে সমঅধিকারের বিষয়ে প্রচারানা চালায়।