ঝিনাইদহে নিজ চেম্বারে হোমিও চিকিৎসক খুন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৮:২১
ঝিনাইদহ সদর উপজেলার বেলেখাল বাজারে এক হোমিও চিকিৎসককে নিজ চেম্বারে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সমির আলি বিশ্বাস ( ৮৫ ) উপজেলার কালুহাটি গ্রামের মৃত সুরত আলি বিশ্বাসের ছেলে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চেম্বারের চেয়ারে মাথা হেলান দিয়ে বসা অবস্থায় চিকিৎসক সমির আলিকে  দেখতে পান আগত রোগিরা। ডাকাডাকির পরও তার কোনো সাড়া পাচ্ছিলেন না তারা। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভেবে রোগিরা চেয়ার থেকে নামানোর পর তাকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।