বিষ প্রয়োগে মাছ নিধনের পর মৎস্য-চাষিকে হত্যার হুমকি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২০:৫০
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পুরন গ্রামে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের পর এবার ওই চাষিকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। 
 
এ ঘটনায় বৃহস্পতিবার মাছ চাষী মেঝবা উদ্দিন থানায় মামলা করেছেন।
 
অভিযোগে বলা হয়, প্রায় চার একর একটি এবং দেড় একর একটি পুকুরে ৩ জানুয়ারী গভীর রাতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে মোবাইল  থেকে হত্যার হুমকি দেয়া হয়। মেঝবা উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে বাদী হয়ে বৃহস্পতি বার বিকালে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।