রামগঞ্জে গণপিটুনিতে চোর নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২০:১১
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রবাসীর বাড়িতে গণপিটুনিতে সোমলিম মিয়া (৩০) নামে এক চোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসীর শশুর হাজি মো. রুহুল আমিন খলিফাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
 
বুধবার দিনগত রাত পৌনে তিনটার দিকে রামগঞ্জ পৌরসভার জোড় কবর সংলগ্ন আঙ্গারপাড়া এলাকায় প্রবাসী বাচ্চু দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমলিম মিয়া (৩০) পৌর শহরের আউগাখীল এলাকার বাসিন্দা।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই প্রবাসীর ঘরে চোর ঢুকলে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে চোর মোসলিম মিয়াকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।