আখাউড়ায় বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২০:২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যাত্রা বিরতি দিয়েছে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটি।
 
বৃহস্পতিবার দুপুর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি বেলা ১২ টায় আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রা বিরতি দিলে যাত্রীদের ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম, যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ও নবনির্বাচিত পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। পরে দুপুর সোয়া ১২ টায় ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে আখাউড়া ছেড়ে যায়।