ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শাহিন ও এসআই হাফিজের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার জীবননগর উপজেলার হাসাদার গুচ্ছ গ্রামের বাসিন্দা বেদানা খাতুন এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের উপর তদন্তভার দেয়া হয়েছে।
জীবননগর হাসাদাহ গুচ্ছ গ্রামের পঙ্খি মিয়ার স্ত্রী বেদানা খাতুন অভিযোগ করে বলেন, সোমবার সাদা পোশাকের একদল ব্যক্তি মাইক্রোবাসে করে হাসাদাহে এসে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ছেলে মোশারফকে তুলে নিয়ে যায়। তারা মহেশপুর যাওয়ার পথে মোশারফকে ছেড়ে দেয়ার শর্তে এক লক্ষ টাকা দাবি করে বেদানা খাতুনের কাছে ফোন দেয়। এত টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তারা মোশারফকে থানায় নিয়ে অমানসিক নির্যাতন করে।
