ফরিদপুরের ভাঙ্গায় এক মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দায় এ ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
