ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অগ্নিকাণ্ডে বাড়িসহ ১৫ টি দোকান ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, বেলা তিনটার দিকে উপজেলার সোনারামপুর বাজারে হালিম সরকার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই মার্কেটের পাঁচটিসহ ১২ টি দোকান ও পাশের তিনটি বাড়ি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব হওয়ায় জনতার রোষাণলে পড়ে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
