কুমিল্লায় এক হাজার ১৫ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
র্যাব জানায়, শুক্রবার দুপুরে আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন লাখ চার হাজার পাঁচ শ টাকা মূল্যের এক হাজার ১৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ এক হাজার এক শ টাকাসহ সাওয়ালপুর গ্রামের দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
