শেরপুরে ট্রাকচাপায় ৩ স্কুলছাত্র নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২১:৩৩
 
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নয়াবিল রোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলো নালিতাবাড়ীর নাকুগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে জামাল (১৭), আলাল উদ্দিনের ছেলে নজরুল (১৭) এবং হাবিবুর রহমানের ছেলে রাজন (১৬)। তারা সবাই নয়াবিল শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
 
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ বলেন, দুপুরে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে নালিতাবাড়ি থেকে নাকুগাঁও যাচ্ছিল। পথে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জামাল ও নজরুলের মৃত্যু হয়। স্থানীয়রা রাজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
 
নালিতাবাড়ী থানার ওসি তদন্ত আব্দুল বারী জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।