অজ্ঞান পার্টির কবলে অটো রিকশাচালক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অজ্ঞান পার্টির কবলে পড়ে অটোরিকশা খুইয়েছে বাবুল নামে এক চালক।
 
জানা গেছে,  শুক্রবার বিকেলে উপজেলার  কুচনীপাড়ায় যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত বাবুলের অটোরিকসাটি ভাড়া নেয়। এরপর দুর্বৃত্তরা কিছুক্ষণের মধ্যেই বাবুলকে অজ্ঞান করে অটোরিকসাটি নিয়ে চলে যায়। পথচারীরা উপজেলার সদরের মো. খলিলুর রহমানের ছেলে বাবুল মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।