মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে প্রধানমন্ত্রী : সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২০:১৮
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সারা বিশ্ব প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছে।
 
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ তথ্য ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও আদর্শের ভিত্তি নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী সেই স্বপ্নের বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
 
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান, মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।