বগুড়ার গাবতলীতে সানশেড ধসে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চকসুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা বকুল হোসেনের মেয়ে রশনি (৯) ও রেস্তা (৫)।
জানা গেছে, নিহতরা ইসলামি জলসা উপলক্ষে গাবতলী উপজেলার চকসুলতানপুর গ্রামে শুক্রবার সকালে আত্মীয় বাড়ি যায়। দুপুর ২টার দিকে খেলা করার সময় বাড়ির সানশেড ধসে দুই বোন গুরুতর আহত হয়। পরে তাদের বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে বেলা ৩টার দিকে রশনি মারা যায়। আর রেস্তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে বিকেল ৬টার দিকে সেও মারা যায়।
বগুড়া পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
