ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদকে ফেনী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে হুমায়ুন কবীর নামে অপর এক পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
শুক্রবার সিএমপির পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি এসে সোনাগাজী মডেল থানায় এসে পৌঁছে।
এদিকে তাকে প্রত্যাহারের প্রতিবাদে শুক্রবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। এ সময় উপজেলা সদরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরণ বলেন, ‘‘ফেনীর সোনাগাজী মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি মো. হারুন অর রশিদ বৃস্পতিবার রাতে নব নিযুক্ত ওসি হুমায়ুন কবীরকে থানার তার চেয়ারে বসা অবস্থায় দেখতে পান।
‘বিষয়টি ওসি হারুণ যুবলীগের নেতা-কর্মীদের দুঃখ করে আবেগী কণ্ঠে ব্যক্ত করেন। এ দিকে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা আগের ওসিকে বিদায় এবং নতুন ওসিকে বরণের কোনো সুযোগ হয়নি। বিষয়টি অনেকেই মেনে নিতে পারেনি। তাই তারা আবেগী হয়ে বিক্ষোভ করেছে।’’
