সিংগাইরে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ১১

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২৩:৩২
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৫ নং ওয়ার্ড গোলড়া গ্রামে গতকাল শুক্রবার বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে  বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
 

তবিবুর রহমান তপু নামে আহতদের একজনের অভিযোগ, পরাজিত কাউন্সিলর প্রার্থী কায়সার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী নির্বাচিত কাউন্সিলর হারুন অর রশিদ ও তপুর  উপর  লাঠি, রাম দা ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হয়।