বিশ্ব ইজতেমা ময়দানে আরো এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তার নাম আবুল কালাম আজাদ (৬০) পিতার নাম মো. কালা মিয়া। তার বাড়ি নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামে বাসিন্দা।
ইজতেমা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে আবুল কালাম আজাদ বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত দুই দিনে ইজতেমা ময়দানে চারজন মুসল্লি মারা গেছেন।
