শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:৪২
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি বন্ধ থাকার সাড়ে ৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 
 
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। 
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে গেলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে নৌরুটের উভয়ঘাটে আটকে পড়া কয়েক শতাধিক যানবাহন পারাপার করা হচ্ছে।
 
এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।