শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৪:১৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 
 
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপ-পরিদর্শক মাহ্ফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কয়লার দিয়াড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ জিয়াউর রহমানকে (৩৫) আটক করা হয়। 
 
আটককৃত জিয়াউর রহমান একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামের কফিল উদ্দিন মেম্বারের ছেলে। অন্যদিকে একই সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাঠু (৩২) নামের একজনকে আটক করা হয়। আটককৃত মাঠু ঢাকার আমিন বাজার এলাকার হিজলা গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। 
 
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।