'শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে'

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৫:০৩
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীরা আমাদের সম্পদ।' শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
জগন্নাথপুর উপজেলার সীমান্তে কুশিয়ারা নদীর তীরবর্তী নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০বছর পূর্তি  ও প্রাক্তন শিক্ষার্থী পূণর্মিলনী উৎসব উদযাপন করা হয়েছে।
 
এ অনুষ্ঠানে তিনি দীঘলবাক উচ্চ বিদ্যালয়কে কলেজ পর্যায়ে রুপান্তরিত করার আশ্বাস দেন। 
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মুনিম চৌধুরী এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। 
 
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট আনসার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদযাপন কমিটির সদস্য সচিব আজিজুল হক শিবলী, অতিরিক্ত শিক্ষা সচিব বনমালী ভৌমিক, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা. মুসফিক হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ড. আতফুল হাই শিবলী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লুতফুল হাই জামী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর  ড. মো. আব্বাস উদ্দিন প্রমূখ।