মহিলা অঙ্গন প্রতিবেদক
সারা দেশে বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এসব আয়োজনের মাধ্যমে নারী পুরুষের সমতায় নতুন বিশ্ব গড়ার আহ্বান জানানো হয়। ‘নারীর নাগরিক অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ও দেশের অন্যান্য ৫৮টি জেলা শহরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে নারীপক্ষ। ঢাকায় দিনব্যাপী নারী চালিত স্ক্রুটি, রিক্সা, সাইকেল ও সুসজ্জিত ট্রাক নিয়ে রোডশো, প্রচারপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নাটক পরিবেশন করে।
মানিক মিঞা এভিনিও থেকে রোডশো কালসী পর্যন্ত গিয়ে সেখানে আর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং রোডশোটি আশুলিয়ায় গিয়ে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। গান পরিবেশন করেন বর্ণা চৌধুরী। নাটিকা প্রদর্শন করেন আফরোজা সুলতানা ও তার দল।
স্ন্যাক ব্র্যান্ড ড্যান কেক “রিদম এন্ড ভাইবস” শিরোনামে একটি কনসার্ট -এর মধ্য দিয়ে উদযাপন করে আন্তর্জাতিক নারী দিবস। কনসার্টের লক্ষ্য ছিল সঙ্গীতাঙ্গনে নারীরা নিজেদের যে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তা উপস্থাপন করা। ধানমন্ডিতে অবস্থিত ‘রবীন্দ্র শরোবোরে’ হাজারো সংগীত প্রেমীরা একত্রিত হয়ে এই উত্সব সফল করেছেন। ব্ল-ফক্স এন্টারটেইনমেন্ট ছিল এই কনসার্টের সংগঠক ।
এই দিবস উপলক্ষে বার্ষিক সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ মহিলা জাজ অ্যাসোসিয়েশ। এছাড়া, নারী দিবস উপলক্ষ্যে রাজধানীতে সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। প্ল্যাকার্ড-ফেস্টুন আর স্লোগানে নিজেদের দাবি দাওয়ার কথা তুলে ধরেন তারা। দিবসটি উপলক্ষে উইমেনস এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশন এবং যৌথভাবে আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ অব বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে।
