পাবনায় ট্রাক ও ব্যাটারী চালিত অটোভ্যান সংঘর্ষে সুইট (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তিনি সদর উপজেলার মনোহরপুর গ্রামের আজমত আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে টেবুনিয়া থেকে একটি অটোভ্যান গাছপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মনোহরপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক আরোহী সুইটকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এদিকে শনিবার সকাল ৯টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলায় যাত্রীবাহি বাসের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
